‘হবিট’ বইটি হল জে.আর.আর. টলকেইনের ‘দ্য হবিট’ বইটির সচিত্র বঙ্গানুবাদ, ভাষান্তরিত করেছেন অনিরুদ্ধ। টলকেইনের মুখ্য রচনা ‘দ্য লর্ড অব দ্য রিংস’ (‘সর্বাধিপতি আংটি’)-এর এই সম্মোহিতকর পূর্বকাহিনীটি সারা বিশ্বে সর্বাধিক জনপ্রিয় গল্পের মধ্যে অন্যতম – কি অল্পবয়সী, কি প্রবীণ, সর্বস্তরে। ১৯৩৭ সালে ইংল্যান্ডে প্রথম প্রকাশনার পর বইটি ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ হয়েছে সারা পৃথিবীতে; তবে বাংলা বা কোনো ভারতীয় ভাষায় এই প্রথম (সিনামন টিল পাব্লিশিং, ২০১১ সন; ISBN:978-93-80151-93-9; পৃষ্ঠা সংখ্যা ২৩৬)। টলকেইনের ‘মধ্যভুবনে’র সৌন্দর্য এবং গভীর ইতিহাসের ইঙ্গিত পাবেন বাঙ্গালী পাঠক এই বইটিতে : ৩৫টি সুদৃশ্য ছবি ও বাংলা মানচিত্র রয়েছে গ্রন্থটিতে, চিত্রকার শান্তি প্রসাদ চট্টোপাধ্যায়।
‘হবিট’ হল বিলবো ব্যাগিন্সের গল্প, গাঁয়ের এক সাদাসিধে ক্ষুদ্র ‘অর্ধমানব’, যার শান্তিপূর্ণ জীবনটা তোলপাড় হয়ে গেল এক বৃদ্ধ জাদুকরের পাল্লায় পড়ে, ‘এড্ভেঞ্চারে’ যাবে বলে। একদল জঙ্গী বামনদের সঙ্গে যোগ দিয়েছিল বিলবো, ওদের অপহৃত ধনদৌলত উদ্ধারের কাজে, আর জড়িয়ে পড়ল ভয়ঙ্কর সব বিপদের মধ্যে, এবং উচ্চস্তরের রাজারাজড়ার নানা বিবাদ-বিতন্ডায়। শেষে শ্রীমান বিলবোকে একাই মুখোমুখী হতে হল সেই রত্নভান্ডারের রক্ষকের : এক অতি ভয়ানক ড্র্যাগন, যার হিংস্রতার কোনো জুড়ি ছিল না দুনিয়ায়……..
‘Hobbit’ is an illustrated Bengali book written in lucid style by Aniruddha, telling the captivating tale of Bilbo Baggins, a plain village ‘halfling’, in Bengali for the first time (Cinnamon Teal Publishing, 2011;ISBN:978-93-80151-93-9; pages 236) . It is a translation of J.R.R. Tolkien’s ‘The Hobbit’, published in 1937 in England, one of the best loved books of all time, an enchanting prelude to Tolkien’s saga ‘The Lord of the Rings’, and translated in more than 50 languages worldwide. The Bengali reader is taken through the range and beauty and historical depth of Tolkien’s ‘Middle Earth’ creation : 35 charming illustrations and Bengali maps are the artwork of Santi Prasad Chatterjee.
Buy the book here:
http://www.dogearsetc.com/book_details.jsp?resourceID=35490
