The Bengali দুই মিনার (DUI MINAR) : Illustrated translation of Tolkien’s ‘The Two Towers’

This new bengali book is now published! 330 pages, 41 illustrations and maps, Cinnamon Teal publication, ISBN No. 9789380151762. You can buy the book at :

http://dogearsetc.com/book_details.jsp?resourceID=35749

‘দুই মিনার’ একটি সচিত্র বাংলা বই, সরল ভাষায় লিখেছেন অনিরুদ্ধ, চিত্রকার শান্তিপ্রসাদ চট্টোপাধ্যায় অঙ্কিত ৪১ টি সুন্দর ছবি সমেত – টলকেইনের ‘দ্য লর্ড অব দ্য রিংস মহাকাহিনীর দ্বিতীয় খন্ড ‘দ্য টু টাওয়ার্সের’ বঙ্গানুবাদ। ভূগর্ভের এক ভয়ঙ্কর শক্তির সঙ্গে লড়াইয়ে আংটির মৈত্রীসংঘের নেতা জাদুকর গ্যান্ডালফ পড়ে গেল অতল খাদে। অনুতপ্ত বীর বোরোমিরের হল অর্কদের হাতে মৃত্যু। অন্তর্ধান হল আংটিবাহক ফ্রোডো : অনুগামী স্যামকে নিয়ে ও লুকিয়ে পালাল সাউরনের দেশ মর্ডরের দিকে, কিন্তু সংঘের বাকি সদস্যরা শত্রু আক্রমণে ছত্রখান। এবার ঐ দুটি ক্ষুদ্র হবিটদের একাই একটা উপায় বের করতে হবে আংটিধ্বংসের – একাই, যদিও একটা রহস্যময় প্রাণী চুপিসারে ওদের অনুসরণ করে যাচ্ছিল।

DUI MINAR is an illustrated Bengali book written by Aniruddha, with 41 marvelous drawings by Santi Chatterjee. It is a translation of The Two Towers, the second part of Tolkien’s epic The Lord of the Rings. The wizard Gandalf was lost in battle with a fearsome demon. The brave, remorseful Boromir was killed. The Ringbearer Frodo made his escape towards Mordor with his loyal Samwise, but the rest of the Fellowship were beset with Orc attacks. Now the two hobbits alone must continue their quest to destroy Sauron’s Ring – alone, save for the mysterious creeping figure that follows wherever they go.

Hobbit In Bengali

Hobbit Cover

‘হবিট’ বইটি হল জে.আর.আর. টলকেইনের ‘দ্য হবিট’ বইটির সচিত্র বঙ্গানুবাদ, ভাষান্তরিত করেছেন অনিরুদ্ধ। টলকেইনের মুখ্য রচনা ‘দ্য লর্ড অব দ্য রিংস’ (‘সর্বাধিপতি আংটি’)-এর এই সম্মোহিতকর পূর্বকাহিনীটি সারা বিশ্বে সর্বাধিক জনপ্রিয় গল্পের মধ্যে অন্যতম – কি অল্পবয়সী, কি প্রবীণ, সর্বস্তরে। ১৯৩৭ সালে ইংল্যান্ডে প্রথম প্রকাশনার পর বইটি ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ হয়েছে সারা পৃথিবীতে; তবে বাংলা বা কোনো ভারতীয় ভাষায় এই প্রথম (সিনামন টিল পাব্‌লিশিং, ২০১১ সন; ISBN:978-93-80151-93-9; পৃষ্ঠা সংখ্যা ২৩৬)। টলকেইনের  ‘মধ্যভুবনে’র সৌন্দর্য এবং গভীর ইতিহাসের ইঙ্গিত পাবেন বাঙ্গালী পাঠক এই বইটিতে : ৩৫টি সুদৃশ্য ছবি ও বাংলা মানচিত্র রয়েছে গ্রন্থটিতে, চিত্রকার শান্তি প্রসাদ চট্টোপাধ্যায়।

‘হবিট’ হল বিলবো ব্যাগিন্সের গল্প, গাঁয়ের এক সাদাসিধে ক্ষুদ্র ‘অর্ধমানব’, যার শান্তিপূর্ণ জীবনটা তোলপাড় হয়ে গেল এক বৃদ্ধ জাদুকরের পাল্লায় পড়ে, ‘এড্‌ভেঞ্চারে’ যাবে বলে। একদল জঙ্গী বামনদের সঙ্গে যোগ দিয়েছিল বিলবো, ওদের অপহৃত ধনদৌলত উদ্ধারের কাজে, আর জড়িয়ে পড়ল ভয়ঙ্কর সব বিপদের মধ্যে, এবং উচ্চস্তরের রাজারাজড়ার নানা বিবাদ-বিতন্ডায়। শেষে শ্রীমান বিলবোকে একাই মুখোমুখী হতে হল সেই রত্নভান্ডারের রক্ষকের : এক অতি ভয়ানক ড্র্যাগন, যার হিংস্রতার কোনো জুড়ি ছিল না দুনিয়ায়……..

‘Hobbit’ is an illustrated Bengali book written in lucid style by Aniruddha, telling the captivating tale of Bilbo Baggins, a plain village ‘halfling’, in Bengali for the first time (Cinnamon Teal Publishing, 2011;ISBN:978-93-80151-93-9; pages 236) . It is a translation of J.R.R. Tolkien’s ‘The Hobbit’, published in 1937 in England, one of the best loved books of all time, an enchanting prelude to Tolkien’s saga ‘The Lord of the Rings’, and translated in more than 50 languages worldwide. The Bengali reader is taken through the range and beauty and historical depth of Tolkien’s ‘Middle Earth’ creation : 35 charming illustrations and Bengali maps are the artwork of Santi Prasad Chatterjee.

Buy the book here:

http://www.dogearsetc.com/book_details.jsp?resourceID=35490

Illustrations from Hobbit- A Preview! এক ঝলকে বাংলা ‘হবিট’ বইটির কিছু ছবি!

Here’s a preview of 16 of the 35 gorgeous black and white illustrations from the book! Wait for the issuu publication to load, and click on ‘expand’. And hopefully you’ll be able to read the little text added in Bengali and English to each of the illustrations.

The book is available at the dogears site here. 

Update: As Henk mentioned in the comments, the book is also available at the Hobbit Hunter website. 8 copies left, so those in Europe can get their copy at this site:

http://www.hobbithunterbookshop.com/shop/products/the-hobbit/bengali-hobbit-2011-hb-1819/